Close Menu
  • Home
  • Tools
    • Calculator
  • News
    • Islamic info Bangla
    • Lifestyle
  • Study
    • Class 9-10
      • Science
      • রসায়ন (SSC)
    • Grammar
    • Paragraph For SSC, HSC 2025
    • Compositions
    • English Speaking
    • জাপানিজ ভাষা (Japanease Language)
  • Best Job
  • Price
    • Product review
  • Privacy Policy
  • Exact Age Calculator Offline Privacy Policy
  • Privacy Policy for Leaf Doctor AI
Ajker Bongo
Google News
  • Home
  • Tools
    • Calculator
  • News
    • Islamic info Bangla
    • Lifestyle
  • Study
    • Class 9-10
      • Science
      • রসায়ন (SSC)
    • Grammar
    • Paragraph For SSC, HSC 2025
    • Compositions
    • English Speaking
    • জাপানিজ ভাষা (Japanease Language)
  • Best Job
  • Price
    • Product review
  • Privacy Policy
  • Exact Age Calculator Offline Privacy Policy
  • Privacy Policy for Leaf Doctor AI
Ajker Bongo
Home » Study
Study

শীতের সকাল অনুচ্ছেদ

Ajker bongoBy Ajker bongoUpdated:May 14, 2025No Comments2 Mins Read

শীতের সকাল অনুচ্ছেদ অনুসন্ধান করছেন কী?  যদি শীতের সকাল অনুচ্ছেদ অনুসন্ধান করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য হতে চলেছে।কেননা আজকের এই আর্টিকেল থেকে আপনি “শীতের সকাল অনুচ্ছেদ” পাবেন যার মাধ্যমে আপনি পরিক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারবেন।

শীতের সকাল অনুচ্ছেদ

ষড়ঋতুর দেশ বাংলাদেশ।  বাংলাদেশ এক অনন্য ঋতুচ্ছলের জন্মভূমি, যেখানে প্রতিটি ঋতু তার বিশেষ রূপ ও রঙ নিয়ে আসে। ঋতুগুলোর পরিবর্তনের সাথে বাংলাদেশ হয়ে ওঠে এক অপূর্ব লীলাভূমি, যেখানে প্রকৃতি নিজেকে নতুন করে সাজায় ঋতুভেদে। হেমন্তের পরে শীতের আগমন ঘটে কুয়াশার চাদর মুড়িয়ে। এই সময়ে প্রকৃতির রাজ্যে ফুটে ওঠে এক অন্যভুবনের সৌন্দর্য, যদিও কোথাও কোথাও শীতের ছোঁয়ায় রিক্ততার হাহাকারও বেজে উঠে। তবে শীতের সকাল এক বিশেষ আনন্দের স্বাদ বয়ে আনে।

শীতের সকাল আসে হিমশীতল বাতাসের সাথে। এই সময় চারিদিক ঢেকে থাকে ঘন কুয়াশার আবরণে। দূরের দৃশ্যমানতা হ্রাস পায়, এবং সূর্য উঠতে বিলম্ব করে। গাছপালা ঝোপের মতো দেখায় কুয়াশায় ঢাকা পড়ে। রাতের শিশির পড়ে পাতায় ও দূর্বাঘাসে, এবং সকালের কোমল রোদে সেই শিশির ঝলমল করে ওঠে। তখন মনে হয়, যেন কেউ রাশি রাশি মুক্তা ছড়িয়ে রেখেছে চারিদিকে। এই দৃশ্য চোখে মায়ার নেশা ধরিয়ে দেয় এবং ভাবুক মনে ভাবের বন্যা জাগিয়ে তোলে।

শীতের সময় ভোর হওয়ার আগেই সকলের ঘুম ভেঙে যায়, কিন্তু শীতের উষ্ণ বিছানা ছেড়ে উঠতে কেউ আগ্রহী হয় না। তবে গরিব পরিবারে শীত আসে তার নির্মম চাবুক নিয়ে। ছোট ছেলেমেয়েরা খড়-কুটো সংগ্রহ করে আগুন জ্বালায়, আর বৃদ্ধরা রোদ পোহায় এবং খোশগল্পে মেতে থাকে। শীতের সকালে মানুষের পোশাকে বিচিত্রতা দেখা যায়। কেউ বিছানার চাদর গায়ে জড়িয়ে নেয়, কেউ কম্বল বা পুরনো কোট পরে, আবার কেউ মাথায় টুপি পরে। বিত্তবানদের গায়ে হালফ্যাশনের গরম পোশাক থাকে।

কিষান ও কিষানীরা শীতের সকালেও ব্যস্ত থাকে। কৃষক কাক ডাকা ভোরে উঠে গরু ও লাঙ্গল নিয়ে মাঠে যায়। কিষানীরা ঘোমটা মুখে পানি ছিটিয়ে সবজি বাগানে যত্ন নেয়। একই সময়ে, সরষে ফুলের হলুদ মাঠ চোখ ধাঁধানো দৃশ্য তৈরি করে। আর শীতের খেজুরের রস, পিঠা, পুলি, মুড়ি ও মুরকি বাঙালি হৃদয়ে খুশির বন্যা বয়ে আনে। ছেলে বুড়ো সবাই এই মিষ্টি আনন্দ থেকে চোখ সরাতে পারে না।

শীতের সকাল বেশিক্ষণ স্থায়ী হয় না। কুয়াশার কুহেলিকা কেটে গেলে সোনালী সূর্য উদয় হয়, এবং তার আলোয় প্রকৃতির বুক থেকে মুছে যায় শীতের সকালের স্মৃতি। শীতের সকাল কারও জন্য শান্তি আবার কারও জন্য রিক্ততার হাহাকার নিয়ে আসে।

আরো জানতে পারেন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ

Note: পরিক্ষার খাতায় “শীতের সকাল অনুচ্ছেদটি” প্রস্তুতি নেওয়া সময় অবশ্যই এটি ভালো ভাবে পড়তে হবে ও পরিক্ষায় খাতায় সঠিক ভাবে লিখতে হবে ও সৃজনশীল হতে হবে।

(সর্বশেষ আপডেট পেতে আমাদেরকে Google News এ অনুসরণ করুন)

Previous Article50 Good Night Images: Best Prompts in 2025
Next Article 5 Best Weight Gainer for Women: Review
Ajker bongo
  • Website

Related Posts

শহীদ দিবস উপলক্ষে বক্তব্য: সেরা কিছু নমুনা ও সহজ বক্তৃতার কৌশল

February 4, 2026

শহীদ দিবস সম্পর্কে ১০ টি বাক্য

February 4, 2026

বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহার: আধুনিক শিক্ষার নতুন দিগন্ত

January 26, 2026

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনা ২০ পয়েন্ট

November 10, 2025
Leave A Reply Cancel Reply

Recent Posts
  • শহীদ দিবস উপলক্ষে বক্তব্য: সেরা কিছু নমুনা ও সহজ বক্তৃতার কৌশল
  • শহীদ দিবস সম্পর্কে ১০ টি বাক্য
  • জুলাই শহীদ দিবস কবে? ছাত্র-জনতার ত্যাগের ইতিহাস
  • স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যায় কি ?
  • রোজা ভঙ্গের কারণ ১৯টি: জানুন আপনার রোজা সঠিক হচ্ছে কি না
  • রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া ২০২৬
  • রোজা কত তারিখে ২০২৬: সম্ভাব্য সময়সূচী ও ক্যালেন্ডার
  • কে এই কুখ্যাত জেফরি এপস্টেইন
  • डोलयात्रा 2026: तिथि, महत्व, इतिहास और उत्सव की पूरी जानकारी
  • শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত | শবে বরাতের আমল ও ফজিলত
  • এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার হিসাব
  • সরকারি ছুটির তালিকা ২০২৬ ব্যাংক
  • টপ ৫ ইন্সুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ: আপনার নিরাপত্তার সঠিক সঙ্গী বেছে নিন
  • গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর সুবিধা
  • ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পলিসি চেক করার সহজ নিয়ম ২০২৬
  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা: পলিসি খোলার আগে যে ১০টি বিষয় না জানলেই নয়
© 2026 Ajker Bongo.

Type above and press Enter to search. Press Esc to cancel.